বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২৩ ইং
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন উন্নত চিকিৎসা শেষে আজ রোববার দেশে ফিরছেন। ভারতীয় সময় বেলা ৩টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানযোগে তিনি দিল্লি থেকে দেশের উদ্দ্যেশে রওনা হবেন। গত মঙ্গলবার দুপুর ১২টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানযোগে উন্নত চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখানে দিল্লীর স্যার গঙ্গারাম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সাদ উইক-এর তত্ত্বাবধানে চিকিৎসা ও পরার্মশ নেন। গতকাল তার চিকিৎসক চিকিৎসা শেষে তাঁকে ছাড়পত্র দেন। দেশে ফেরার পর তিনি সুবিধাজনক সময়ে নিজ নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গায় ফিরে আসবেন। তিনি তার নির্বাচনী এলাকাসহ চুয়াডাঙ্গা জেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ