বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২৩ ইং
ঝিনাইদহে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার রাত দেড়টার দিকে পবহাটি বিশ^াসপাড়ার মনিরুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ঝিনাইদহ জজ কোর্টের কর্মচারী মনিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে তার বাড়ির দরজা ভেঙে একদল ডাকাত প্রবেশ করে। প্রথমে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে মনিরুল ইসলামসহ অন্যদের হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। তারা সবাইকে জিম্মি করে বাড়ির আলমারিতে থাকা ৫টি স্বর্ণের আংটি, ২টি কানের দুল, ১টি হাতের বালা, একটি চেইন, নগদ টাকা ও মোবাইল লুট করে। এসময় তাদের বাঁধা দিলে মনিরুল ইসলামের মেয়ে মনিরা আক্তারা শান্তনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ডাকাত দল পালিয়ে গেলে প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে। রাতেই আহত শান্তনাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ