বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির জেল- জরিমানা

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২৩ ইং
দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির জেল- জরিমানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে রুস্তম আলী (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রুস্তম আলীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন। সাজাপ্রাপ্ত রুস্তম আলী দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে রুস্তম আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ' টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত রুস্তম আলীকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ