মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাটুদাহে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন আহত

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২৩ ইং
নাটুদাহে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন আহত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার নাটুদহে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে শুভ ও রনি নামের দুই যুবক গুরুতর জখম হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে নাটুদহ ইউনিয়ন পরিষদের অদূরে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। জখম শুভ নাটুদাহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও রনি একই এলাকার রহিদুল ইসলামের ছেলে। জানা যায়, গতকাল সকালে মোটরসাইকেলযোগে রনি ও শুভ নাটুদাহ ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিল। পথের মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলেটির সংঘর্ষ হয়। এসময় শুভ ও রনি গুরুতর জখম হলে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ