মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২৩ ইং
ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার
ঝিনাইদহ অফিস: ‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার, টিটিসির অধ্যক্ষ রুস্তম আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও কর্মীরা অংশ নেয়। এসময় বক্তারা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বৈধভাবে বিদেশ যেতে বিদেশগমনেচ্ছুদের প্রতি আহ্বান জানান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ