মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নাশকতার মামলায় জামায়াতের তিন কর্মী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২৩ ইং
আলমডাঙ্গায় নাশকতার মামলায় জামায়াতের তিন কর্মী গ্রেপ্তার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন জামায়াতে ইসলামীর ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার খেঁজুরতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- খেঁজুরতলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মাসুদ রানা (২৬), একই গ্রামের রেজাউল করিমের ছেলে বিপ্লব আলী (২৫) ও ঠান্ডু রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৬)। গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ ডিসেম্বর আলমডাঙ্গার কালিদাশপুর ইউনিয়নের আসাননগর গ্রামের আল-আমিন সোসাইটি ক্যাডেট মাদ্রাসার সামনে ফাঁকা মাঠে বহুসংখ্যক জামায়াতের নেতা-কর্মী নাশকতামূলক কার্যকলাপ সংগঠিত করার উদ্দেশ্যে উক্ত স্থানে গোপন বৈঠক করছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে তারা ককটেল বোমার বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ওই সময় তল্লাশি চালিয়ে একটি স্কচটেপ দ্বারা মোড়ানো বোমা সদৃশ বস্তু, টিনের তৈরি জর্দার কৌটার হাত বোমা সদৃশ বস্তু ৬টি, লোহার জালের কাঠি ৫টি (যা বিষ্ফোরিত পদার্থের গন্ধযুক্ত) ও ১০টি বাশের লাঠি উদ্ধার করা হয়। সেই মামলার আসামি হিসেবে পুলিশ গত রাত সাড়ে তিনটার দিকে তাদের আটক করে। নাগদাহ ইউনিয়নের আসন্ন নির্বাচনেকে সামনে রেখে তারা নাশকতা করার পরিকল্পনা করতে পারে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আসামিরা নাশকতার পরিকল্প করছিল। আগামীতে নাগদাহ ইউপি নির্বাচনকে সামনে রেখে তারা এহেন কর্মকাণ্ড ও সরকারি স্থাপনায় হামলার পরিকল্পার সাথে জড়িত। তাদের নামে নাশকতার মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ