কার্পাসডাঙ্গায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ সভা
- আপলোড তারিখঃ
৩১-০১-২০২৩
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাসের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা ও চোরাচালান বিষয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, সহসভাপতি আ. কাদের বিশ্বাস, যুগ্ম সম্পাদক আ. সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই মসলেম উদ্দীন, মুন্সিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আলাউদ্দীন, হুদাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার জামাল হোসেন, কার্পাসডাঙ্গা পরিকল্পনা পরিদর্শক (ঋচও) জামসেদ আলী, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, ইউপি সচিব মহিউদ্দীন, হিসাবরক্ষক তপন কুমার, ওমেদুল, উদ্যোক্তা হারুনার রশীদসহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তারা।
কমেন্ট বক্স