মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ২৭ মোটরসাইকেল চালককে জরিমানা

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২৩ ইং
দামুড়হুদায় ২৭ মোটরসাইকেল চালককে জরিমানা
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ২৭ জনকে জরিমানা করা হয়েছে। মোটরসাইকেল চালনায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের এ জরিমানা করা হয়। এদের মধ্যে আইনজীবী, শিক্ষক, সাংবাদিক এবং রাজনৈতিক কর্মীরাও রয়েছেন। গতকাল সোমবার উপজেলার মুক্তারপুর ঈদগাহ মোড়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকদের কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওই ২৭ জনের নিকট থেকে ১৩ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতা করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ