মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ইসমাইল হোসেনের একক সংগীতানুষ্ঠান

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২৩ ইং
দামুড়হুদায় ইসমাইল হোসেনের একক সংগীতানুষ্ঠান
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা অডিটরিয়াম হলে সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমির সদস্য ইসমাইল হোসেন। দামুড়হুদা উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা প্রধান অতিথি থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। স্বাগত বক্তব্য দেন সংগীত শিল্পী আসমত আলী। এসময় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, শিক্ষক মিল্টন কুমার শাহা, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা পাট অফিসার রিয়াজুল ইসলাম, সংগীত শিক্ষক আক্কাছ আলী, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, নজরুল ইসলাম, আবুল হাশেম, সাবেক ইউপি সদস্য আবুল হাশেম, জনি শাহ্, শিল্পী ছাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শিল্পী ইসমাইল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ। সংগীতানুষ্ঠানে তবলায় ছিলেন রাজন ও কি-বোর্ডে ছিলেন আরিফ মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ