জীবননগরে বিজিবি’র অভিযানে ১৩লাখ টাকাসহ আটক ১
- আপলোড তারিখঃ
২৭-০১-২০২৩
ইং
জীবননগর অফিস:
মহেশপুর-৫৮ বিজিবির অভিযানে ১৩ লাখ টাকাসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহেশপুর-৫৮ বিজিবি’র অধিনস্থ জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী বিওপি এলাকা থেকে তাকে আটক করা হয়। মহেশপুর-৫৮ বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবখালী গ্রামের মো. রাজন আহাম্মদ নামের এক চোরাকারবারী ভারতীয় নাগরিকের নিকট হতে নগদ বাংলাদেশী টাকা (হুন্ডি) গ্রহণ করে বাংলাদেশে প্রবেশ করবে। এসময় টহল দল দ্রুত সীমান্তের শূন্য লাইনে অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার ৭৫-৩এস হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের ভিতরে প্রবেশ করলে রাজনকে ধাওয়া করে সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে বিজিবি সদস্যরা। পরে আটক রাজনের কোমরে লুকানো হুন্ডির বাংলাদেশী নগদ ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে অবৈধপথে হুন্ডির টাকা আদান প্রদান করার অপরাধে জব্দকৃত টাকাসহ জীবননগর থানায় হস্তান্তর করা হয়।
কমেন্ট বক্স