মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও জীবননগরের বিভিন্নস্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০২৩ ইং
চুয়াডাঙ্গা ও জীবননগরের বিভিন্নস্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাসের ব্যাক্তিগত উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে শিতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সরোজগঞ্জে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা ওসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ এখন সোনার বাংলা কেমন হবে, তা বুঝতে শিখেছে। মানুষ বুঝে গেছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এ দেশের উন্নয়ন করছে। এ দেশের মানুষের প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামে যেমন বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন। ঠিক তেমনি এদেশের উন্নয়নের ধারা বজায় রেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন, শীতার্তদের পাশে দাড়াতে হবে। আমরা যাঁরা আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করি, তারা এই শীতে ঘরে বসে থাকতে পারে না। আপনাদের সাথে আমি সব সময় আছি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল রানা, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সদস্য অ্যাড. আলিম, কুতুবপুর ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতা লোকমান হোসেন, আক্তার মেম্বার, মানিক, জলিল মিয়া, ফারুক হোসেন, লাল্টু, হুমায়ন, শাহাদুল, শিমুল, নাজমুল, মিঠু, বোরহান, মুতালেব, সিরাজ, আলম মেম্বার, কুবুতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদীসহ আওয়ামীলীগ, যুবরীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। জীবননগর: জীবননগরে নাইটগার্ডদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার সময় জীবননগর উপজেলার বিভিন্ন হাট হাজারের নাইটগার্ডদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে জীবননগর থানা পুলিশ এই শীতবস্ত্র বিতরণের আয়োজন কলে। জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অতিথি থেকে নাইটগার্ডদের মাঝে কম্বল বিতরণ করেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) মো. মুন্না বিশ্বাস। এসময় জীবননগর থানা পুলিশের উপপরিদর্শক, সহকারী উপপরির্দশকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে, জীবননগরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে জীবননগর মুক্তিযোদ্ধা ভবনে উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান এ কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ