মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে রাত্রীকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০২৩ ইং
জীবননগরে রাত্রীকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
জীবননগর অফিস: জীবননগরে রাত্রীকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার পোষ্ট অফিসপাড়া যুব সমাজের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় ৮টি দল অংশ গ্রহণ করে। উপস্থিত ছিলেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, পৌর কাউন্সিলর খোকন, আবু সাঈদ মোহাম্মদ সাদ, মাসুদ আলী টিংকু, ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী সাগর কুমার বিশ্বাস, আব্দুর রাজ্জাক বুদো, মিলন মন্ডল, মুক্ত হোসেন, সাকিল আহাম্মেদ রতন। খেলায় রহমত উল্লাহ ও তার জুটি, নীল ও তার জুটি, কাদের ও তার জুটি, শিলন ও তার জুটি, রনি ও তার জুটি,ইভন ও তার জুটি, ইমরান ও তার জুটি, মিলন ও তার জুটি অংশগ্রহণ করে। সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন পৌর যুবলীগের সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলাম ছোট বাবু।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ