মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৫-০১-২০২৩ ইং
ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে রংমিস্ত্রিদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে জেলা রংমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন। এতে জেলার কয়েকশ রংমিস্ত্রী ব্যানার, ফেস্টুন, লিফলেট নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। এসময় জেলা রংমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী কাজল, সহসভাপতি জাকিরুল ইসলাম বাবু, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য বাবু মিয়াসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, বার্জারসহ বিভিন্ন রং কোম্পানি এক্সপ্রেস জোন খোলায় রংমিস্ত্রীদের কাজের সাংঘর্ষিক হচ্ছে। ফলে তাদের কাজকর্ম দিন দিন কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই দ্রুত এক্সপ্রেস জোন বন্ধ করার দাবি জানান তারা।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ