মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে উপজেলা জামায়াতের আমিরসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২৫-০১-২০২৩ ইং
মুজিবনগরে উপজেলা জামায়াতের আমিরসহ দুজন আটক
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুর মুজিবনগরে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী (৪১) ও জামায়াতের রোকন হাবিবুর রহমানকে আটক করেছ পুলিশ (৩৭)। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালনগর গ্রামের মোশারফের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক খানজাহান আলী একই উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও হাবিবুর গোপালনগর গ্রামের আজিল শেখের ছেলে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, গোপালননগর গ্রামের মোশারফের বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলছে, এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযানে যায় মুজিবনগর থানা পুলিশের একটি দল। এসময় খানজাহান ও হাবিবুরকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিযে যায়। এসময় ঘটনাস্থল থেকে চাঁদা আদায়ের রশিদ ও বিপুল পরিমাণ ইসলামী বই উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলায় এজাহারনামীয় দুজন ও অজ্ঞাতনামা আরও ২১-২২ জনকে আসামি করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে মেহেরপুর আদালতের প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ