মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে টাকা ছিনতাই, পালানোর সময় ছিনতাইকারী আটক

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২৩ ইং
কালীগঞ্জে টাকা ছিনতাই, পালানোর সময় ছিনতাইকারী আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে টাকা ছিনতাই করে পালানোর সময় সেণ্টু ব্যাপারী নামে এক ব্যক্তিকে জনতা আটক করেছে পুলিশে দিয়েছে। আটক সেণ্টু ব্যাপারী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দেবাত্র গ্রামের হোসেন ব্যাপারীর ছেলে। তবে পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি আরও দুটি পৃথক ঠিকানা দিয়েছেন। গতকাল সোমাবার দুপুরে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার এলাকার ইসলামী ব্যাংক শাখা থেকে মধুসুদন নামে এক ব্যক্তি ৩ লাখ ৯৩ হাজার টাকা উত্তোলন করে বের হয়ে আসার সময় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মধুসুদন কালীগঞ্জ শহরের একটি তেল মিলের ম্যানেজার। এ ঘটনার পর ওই তেল মিলের মালিক শাহজাহান আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ আসামিসহ উদ্ধার হওয়া টাকা ঝিনাইদহ আদালতে সোপর্দ করেছে। ভুক্তভোগী মধুসুদন জানান, তিনি শহরের শাহজাহান তেল মিলের ম্যানেজার হিসেবে কাজ করেন। ঘটনার দিন টাকা তুলে ব্যাংক থেকে বেরিয়ে আসা মাত্রই দুইজন আমার হাতের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমার চিৎকারের আশেপাশে লোকজন এগিয়ে এসে একজনকে ধওে ফেলে। অন্যজন পালিয়ে যায়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, মধুসুদন দুপুরে ব্যাংক থেকে বের হয়ে সামনে রাস্তায় আসলে সেণ্টু ব্যাপারীসহ তার একজন সহযোগী টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা সেণ্টুকে ধরতে পারলেও আরেক ছিনতাইকারী পালিয়ে যায়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ