মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় যুবলীগ নেতার মোটরসাইকেল চুরি

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২৩ ইং
আন্দুলবাড়ীয়ায় যুবলীগ নেতার মোটরসাইকেল চুরি
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের রাজাগাড়ি মাঠ থেকে ইউনিয়ন যুবলীগ নেতার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, গত শুক্রবার বেলা ১১টার দিকে রাজাগাড়ি মাঠের রাস্তায় নিজ অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল রেখে পেয়ারা বাগান দেখতে যান আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদুল ইসলাম টুটুল। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় দেখেন সেখানে তার মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন তিনি। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর: চুয়াডাঙ্গা-ল-১২-১১২১, ইঞ্জিন নম্বর: ঙঊ৪ঊখ ২৮০০৩৬৩, চ্যাসিস নম্বর- চঝ৬৩৪শঊ৪১গ৬অ৩০৬১১।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ