মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের দাওয়াতী মিশন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৩ ইং
কার্পাসডাঙ্গায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের দাওয়াতী মিশন অনুষ্ঠিত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুডহুদার কার্পাসডাঙ্গায় বিশ্বওলী খাজা বাবা ফরিদপুর মহা পবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৩ বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে জাকের পাটি ছাত্রফ্রন্টের আয়োজনে কেন্দ্রীয় দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে কার্পাসডাঙ্গা হাইস্কুল হলরুমে চুয়াডাঙ্গা জেলা ছাত্রফ্রন্টের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রফন্ট্রের সাংগঠনিক সম্পাদক মিশন প্রধান ফয়জুল বারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম মিশন প্রধান ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, জাকের পার্টির দামুড়হুদা থানা সাধারণ সম্পাদক আ. হাই, দামুড়হুদা থানা ছাত্রফ্রন্টের সভাপতি আনিসুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন জীবনগর থানা ছাত্রফ্রন্টের সভাপতি কবির হোসেন, দামুড়হুদা থানা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শাওন হোসেন কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের প্রযুক্তি সম্পাদক রহুল কুদ্দস, জেলা যুব ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আ. মজিদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার আলম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ