মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক আকবার হোসেনের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় মাদকসহ আটক আকবার হোসেনের জেল-জরিমানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে মুক্তিপাড়ার আকবার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানাসহ বিনাশ্রম কারাদণ্ডদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আকবার হোসেন চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শারিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আকবার হোসেনর বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ১ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আকবার হোসেনকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ