মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর পুলিশ বক্সের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার নাজিম মণ্ডলের ছেলে ডালিম মিয়া (২৭), একই উপজেলার হুদাপাড়ার দয়াল খাঁর ছেলে তোরাব খাঁ (৩২) ও হেমায়েতপুর ব্রিজ মোড়ের মৃত নূর মোহাম্মদের ছেলে সামাদুল ইসলাম সামাদ (৩৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাতসহ সঙ্গীয় ফোর্স আলুকদিয়া ভালাইপুর পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। এসময় আটককৃতদের শরীর তল্লাশি করে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা করা হয়। গতকাল শুক্রবার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ