মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২০-০১-২০২৩ ইং
আলমডাঙ্গায় গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার উপজেলার হারদী গ্রামের কৃষি ক্লাবপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কৃষি ক্লাবপাড়ার মৃত সনে মোল্লার ছেলে সুইট মোল্লা (৪০) ও আব্দুল লতিফের ছেলে মুন্না (২২)। আলমডাঙ্গা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল আলীমের নেতৃত্বে এসআই মো. খসরু আলম সঙ্গীয়ফোর্স অভিযান পরিচালনা করেন। এসময় সুইট মোল্লা ও মুন্না নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পওে তাদেও নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজা ও চার গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আটক দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ আটক দুজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ