মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে ওয়েভ-এর মতবিনিময়

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২৩ ইং
উথলীতে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে ওয়েভ-এর মতবিনিময়
প্রতিবেদক উথলী: স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের সাথে মত বিনিময় করেছে ওয়েভ ফাউন্ডেশন ও উপজেলা লোকমোর্চা। গতকাল বুধবার বেলা ১১টায় উথলী ডিগ্রি কলেজ মাঠে ওয়েভ ফাউন্ডেশন ও লোকমোর্চার যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উথলী কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় চিকিৎসার মান আরও বৃদ্ধি করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়নের জন্য পরিকল্পনা নেওয়া হয়। উথলী ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আব্দুল মান্নান পিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, সহসভাপতি সালাউদ্দীন কাজল, সমন্বয়কারী আব্দুল আলীম সজল, সদস্য ইউনুচ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক দাউদ হোসেন, আব্দুল মতিন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ