মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গার অতিপরিচিত মুখ আলাউদ্দীন মোল্লার ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২৩ ইং
কার্পাসডাঙ্গার অতিপরিচিত মুখ আলাউদ্দীন মোল্লার ইন্তেকাল
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের অতিপরিচিত মুখ আলাউদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, স্ত্রী নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কোমরপুর পূর্বপাড়া কবরস্থানে জানাযা নামাজ শেষে দাফনকার্য সম্পন্ন হয়। মরহুমের নামাজের জানাযায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান (মুকুল), ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. রবিউল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুবলীগ নেতা ফয়সালসহ দলমত নির্বিশেষে হাজারো মুসল্লি নামাজের জানাযায় অংশগ্রহণ করে। উল্লেখ্য, মরহুম আলাউদ্দিন মোল্লা হচ্ছেন কার্পাসডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আদীব মটর’স-এর সত্ত্বাধিকারী আব্দুল মোমিন সবুজের পিতা।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ