জীবননগরে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন মেয়র রফিকুল ইসলাম
- আপলোড তারিখঃ
১৮-০১-২০২৩
ইং
জীবননগর অফিস:
জীবননগর পৌরসভার ছিন্নমূল, অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে সামনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫ শতাধিক অসহায় হতদরিদ্র ছিন্নমুল মানুষের শীত নিবারনের জন্য শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর পৌর সচিব মো. জায়েদ হোসেন, পৌর কাউন্সিলার, সোয়েব আহম্মেদ অঞ্জন, জয়নাল আবেদীন, আবুল কাশেম, আপিল উদ্দিন, খোকন মিয়া, বিউটি খাতুন, রিজিয়া খাতুন, পরিছন বেগম প্রমুখ।
কমেন্ট বক্স