মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই করাত কলের মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২৩ ইং
কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই করাত কলের মালিককে জরিমানা
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও পার্শ্ববর্তী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় দুই করাত কল মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কার্পাসডাঙ্গা বাজারের আলতাফ স’ মিলের মালিক আলতাফ হোসেনকে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে ২৯১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা ও দূর্গাপুরে আ. আজিজ স’ মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতায় ছিল দামুড়হুদা মডেল থানা পুলিশ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ