মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে স্কুলছাত্রীদের সচেতনতামূল প্রশিক্ষণ ও উপহার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২৩ ইং
জীবননগরে স্কুলছাত্রীদের সচেতনতামূল প্রশিক্ষণ ও উপহার বিতরণ
জীবননগর অফিস: জীবননগরে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জীবননগর পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবির) আয়োজনে জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী কিশোরীদের নিয়ে এ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সালাউদ্দিন কাজল। এসময় জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আখতার, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, জীবননগর থানার উপ-পরিদর্শক মো. কেরামত আলী প্রমুখ। প্রশিক্ষণ শেষে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শতাধিক ছাত্রীদের মাঝে উপহার-সামগ্রী বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ