মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া কলেজ এমপিওভুক্ত হওয়ায় সাংসদ টগরকে সংবর্ধনা প্রদান

  • আপলোড তারিখঃ ১৬-০১-২০২৩ ইং
আন্দুলবাড়ীয়া কলেজ এমপিওভুক্ত হওয়ায় সাংসদ টগরকে সংবর্ধনা প্রদান
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়া কলেজ এমপিওভুক্ত হওয়ায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার রাত ৯টায় এমপির দর্শনাস্থ দলীয় কার্যালয়ে আন্দুলবাড়ীয়া কলেজের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান ওরফে সুরুদ্দীন, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। সভায় আন্দুলবাড়ীয়া কলেজের পক্ষ থেকে এমপি টগরের হাতে পৃথকভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়ীয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলা বিভাগের প্রভাষক ইসলাম হাফিজ। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সাইউল হক, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবীব, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক জামিল হোসেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ের, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজ উদ্দীন আহমেদ মিল্টন, শরীরচর্চা শিক্ষক মোকলেছুর রহমান, লাইব্রেরিয়ান সুলতান আহমদসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ