মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় একুশে পদকপ্রাপ্ত খোদাবকশ শাহের স্মরণোৎসব

  • আপলোড তারিখঃ ১৬-০১-২০২৩ ইং
আলমডাঙ্গায় একুশে পদকপ্রাপ্ত খোদাবকশ শাহের স্মরণোৎসব
সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গা উপজেলার জাহাপুরে বরেণ্য বাউল সাধক একুশে পদকপ্রাপ্ত খোদাবকশ শাহের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী স্মরণোৎসব শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও বাউল গানের মধ্যদিয়ে এই কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. ঠাণ্ডু, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাইমন জাকারিয়া, শিল্পী আব্দুল লতিফ শাহ ও শিল্পী তানিয়া বিশ্বাসসহ বাউল সাধকরা উপস্থিত ছিলেন। দুদিনের এই উৎসবকে ঘিরে খোদাবকশ শাহের সমাধি চত্বরে দেশ-বিদেশ থেকে আসা বাউলদের সমাগম ঘটেছে এবং বসেছে গ্রামীণ মেলা। আজ সোমবার দুদিনের এই উৎসব আনুষ্ঠানিকভাবে শেষ হবে। খোদা বকশ সাঁঈ স্মৃতি সংসদ ও তাঁর অগণিত ভক্ত অনুরাগীরা প্রতিবছরই তাঁর জন্ম ও মৃত্যুদিন পালন করে আসছে। তিনি জীবদ্দশায় ৯৫০টি গান রচনা করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ