মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৬-০১-২০২৩ ইং
মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎ চালিত কৃষি মোটরের তারে জড়িয়ে রহিদুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোররাতে উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রহিদুল একই গ্রামের ছলেমান মণ্ডলের ছেলে। প্রতিবেশীরা জানান, গত শনিবার রাতের কোনো এক সময় মোটরের সুইস বন্ধ করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। পরে ভোররাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে মোটরের পাশের কেনালের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে। এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রহিদুলের মৃত্যুর ঘটনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ