মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২৩ ইং
মুজিবনগরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে চামেলী খাতুন (২০) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত চামেলী খাতুন বাগোয়ান গ্রামের রাব্বিলের স্ত্রী ও মেহেরপুর পৌর গোরস্থান পাড়ার শাহ নেওয়াজের মেয়ে। বাগোয়ান ইউপির ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রকিব জানান, পারিবারিক কলহের জেরে এক মাস আগে চামেলী খাতুন তার মায়ের বাড়িতে চলে যায়। পরে চামেলীর শ্বশুরবাড়ির লোকজন তাকে আবার নিয়ে আসে। এরই মধ্যে দুপুরে চামেলী ও রাব্বিলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে চামেলী নিজ ঘরে দরজা বন্ধ করে দেয়। পরে সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের আড়ার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চামেলী খাতুনের সংসার জীবনে ৯ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান, নিহত চামেলী খাতুনের বাপের বাড়ির সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ