মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২৩ ইং
ঝিনাইদহে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার গাঙ্গুলীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অবশেষে প্রমাণিত হয়েছে। তিনি মাঠ পর্যায়ে কর্মরত পরিবার কল্যাণ সহকারীদের মিনি স্টোরের জন্য ক্রয়কৃত স্টিলের ট্রাঙ্ক কেনায় দুর্নীতি করেছেন। অসীম কুমার গাঙ্গুলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও কেন তাকে চাকরি থেকে বরখাস্তকরণ দণ্ড প্রদান করা হবে না, তার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। গত ১১ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইফুল হাসান বাদল তার দপ্তরের ৫৯.০০.০০০০.১১৭.২৭.০৯৪.২২.১৫ নম্বর স্মারকে প্রেরিত এক অভিযোগনামা থেকে এ তথ্য জানা গেছে। অভিযোগনামায় বলা হয়, আপনার উপর্যক্ত কর্মকাণ্ড প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। আপনার কার্যকলাপ সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর বিধি ৩ (খ) ও ৩ (ঘ) অনুযায়ী ‘অসদাচারণ’ ও দুর্নীতির দায়ে দোষী হিসেবে গন্য এবং শাস্তিযোগ্য অপরাধ। সেহেতু আপনার এহেন কার্যকলাপের জন্য আপনাকে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩ (খ) ও ৩ (ঘ) মোতাবেক ‘অসদাচারণ’ ও ‘দুর্নীতির’ অভিযোগে অভিযুক্ত করা হলো। উক্ত অভিযোগের দ্বায়ে কেন আপনাকে উল্লেখিত বিধিমালা ৪(৩)(ঘ) বিধি মোতাবেক সরকারি চাকরি মোতাবেক বরখাস্তকরণ দণ্ড প্রদান করা হবে না বা উক্ত বিধিমালার আওতায় অন্য কোন উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, একই বিধিমালার ৭(১)(খ) বিধি মোতাবেক এ অভিযোগনামা প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে তার কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। আত্মপক্ষ সমর্থনে আপনি ব্যক্তিগত শুনানিতে আগ্রহী কি না, তাও আপনার লিখিত জবাবে উল্লেখ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ