মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২৩ ইং
গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে মানববন্ধন
সমীকরণ প্রতিবেদক: চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর দপ্তরে এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপকারী ও বর্বরোচিত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে উপজেলা সাব-রেজিস্ট্রার মাহফুজ রানার নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সাব-রেজিস্ট্রার অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত সকলেই মানববন্ধনে অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ