মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার তিতুদহে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২৩ ইং
চুয়াডাঙ্গার তিতুদহে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে দর্শনা থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র, গ্রিলকাটার ও প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়। গত রোববার দিবাগত রাতে তিতুদহের গিরিশনগর গ্রাম হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সড়াবাড়ীয়া উত্তরপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে শাহাবুদ্দিন ওরফে বদ্দি (৩৬), একই গ্রামের মসজিদপাড়া পাড়ার সিরাজ হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৫), শাহপাড়ার আব্দুর রশিদের ছেলে ইমদাদুল হাসান (২৩) ও মদনা গ্রামের উত্তরপাড়ার কাওছার আলীর ছেলে আব্দুল আলীম (২২)। জানা যায়, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীরের নের্তৃত্বে দর্শনা থানাধীন তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই এএম আনোয়ারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশ থেকে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত অবস্থায় চারজনকে আটক করে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, এ ঘটনায় আটককৃত চার ডাকাতসহ কয়েকজনকে অজ্ঞাতনামা পলাতক আসামি করে দর্শনা থানায় মামলা রুজু হয়েছে। গতকালই দর্শনা থানা পুলিশ চারজনকে ডাকাতি মামলায় চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ