মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্তঃস্কুল ক্রিকেটে চুয়াডাঙ্গা ভি জে উচ্চবিদ্যালয়ের জয়লাভ

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২৩ ইং
আন্তঃস্কুল ক্রিকেটে চুয়াডাঙ্গা ভি জে উচ্চবিদ্যালয়ের জয়লাভ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে জাতীয় আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চবিদ্যালয় ৫২ রানে জয়লাভ করেছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় টসে জিতে ভি জে সরকারি উচ্চবিদ্যালয় প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে। নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ১০২ রান সংগ্রহ করে। জবাবে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৫০ রান করতে সমর্থ হয়। ফলে ৫২ রানে জয়লাভ করে ভি জে সরকারি উচ্চবিদ্যালয় ক্রিকেট দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। এছাড়াও গতকালের খেলায় জয়লাভ করেছে সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ, আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও চুয়াডাঙ্গা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়। একই মাঠে আজ মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ