মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের গোপালপুরে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২৩ ইং
ঝিনাইদহের গোপালপুরে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা
আকিমুল ইসলাম: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বাজার গোপালপুর গ্রামের নিমতলা মাঠে এই দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকার গরুর মালিকরা গাড়ি নিয়ে এ দৌঁড় প্রতিযোগিতায় অংশ নেন। আশপাশের কয়েক গ্রামের মানুষসহ শতশত মানুষ দূর থেকে এসে মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন এ গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বিলুপ্তপ্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা দেখে আনন্দিত হন দর্শকেরা। চমৎকার এ প্রতিযোগিতাকে ঘিরে আয়োজন করা হয় আনন্দ মেলারও। ছিল বিভিন্ন মুখরোচক খাদ্য, নাগরদোলা, নানা পণ্য সামগ্রীর দোকান। প্রতি বছর যেন এই ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয় এমন দাবি দর্শকদের। মধুহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল’র আয়োজনে দিনভর এই প্রতিযোগিতায় ঝিনাইদহ, যশোর এবং চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার প্রতিযোগীরা গরুর গাড়ি নিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের রকিবুল ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করেন মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন। তৃতীয় স্থান অধিকার করেন চুয়াডাঙ্গার জেলার জীবননগরের মোশাররফ হোসেন। প্রতিযোগিতার আয়োজক মধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন করেছি। আগামী বছর আরো জাঁকজমকপূর্ণভাবে এমন আয়োজন করা হবে বলে তিনি জানন। দিনভর বিরতিহীন ভাবে গরুগাড়ি প্রতিযোগীতা শেষে বিকাল সাড়ে চার সময়ে প্রতিযোগীতায় জয়লাভ করা গরুগাড়ি মালিকদের হাতে পুরুষ্কার তুলে দেয়া হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফুল আকবর, বাজার গোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাম উত্তম, এএসআই আবু জাফর, এএসআই বদর উদ্দিন, ২ নম্বর মধুহাটি ইউনিয়নের মেম্বার আব্দুল মজিদ, নয়ন মিয়া, সংরক্ষিত মহিলা আসনের সদস্য সাবিনা ইয়াসমিন মুন্নি, তাসলিমা খাতুন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান পান্নু, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি পরিচালনা করেন মামুনুর রশীদ রিপন, আলমাসুর রহমান এবং গোলাম হোসেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারকারী কে বাইসাইকেল ও তৃতীয় স্থানকারীকে একটি মোবাইল ফোন দেয় আয়োজক কমিটি।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ