মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে পুলিশের অভিযানে ১ শ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২৩ ইং
মুজিবনগরে পুলিশের অভিযানে ১ শ বোতল ফেনসিডিল উদ্ধার
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১ শ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের ময়নাতলা মাঠে এ অভিযান পরিচালিত হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই উত্তম কুমার, এসআই সাহেব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় মাদক চোরাচালানকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিলের একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা খুলে তার মধ্যে থেকে একশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ