মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২৩ ইং
দামুড়হুদায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নিজ অর্থায়নে কম্বল বিতরণ করেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বার ও দামুড়হুদা সিআইজি কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলাম। সন্ধ্যায় শীতার্তদের বাড়ি বাড়ি উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন তিনি। তীব্র শীতে শীতার্তদের পাশে দাঁড়াতেই তিনি নিজ উদ্যোগে দামুড়হুদার কেশবপুর, পুড়াপাড়া, কুষাঘাটায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালান তিনি। এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উজ্জল ক্লাবের ক্যাশিয়ার নাজমুল ইসলামসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ