আলমডাঙ্গায় নতুন ভবনে মডার্ন ডেন্টাল সার্জারি ক্লিনিকের উদ্বোধন
- আপলোড তারিখঃ
০৬-০১-২০২৩
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মডার্ন ডেন্টাল সার্জারি ক্লিনিকের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আলমডাঙ্গা কলেজ রোড়ে মডার্ন ডেন্টাল সার্জারি ক্লিনিকের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আহসানুল্লাহ, মডার্ন ডেন্টাল সার্জিক্যাল ক্লিনিকের কর্ণধর ডা. আব্দুল হান্নান, ডা. রাহাত, ডা. তানভীর, আলমডাঙ্গা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আ.স.ম সালাউদ্দিন টিপু, জোহা ডিগ্রি কলেজের প্রভাষক মকবুল হোসেন, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীসহ ডেন্টাল ক্লিনিকের বিভিন্ন কর্মকর্ত-কর্মচারীবৃন্দ।
উদ্বোধন শেষে রহমত ও শান্তি কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। দোয়া অনুষ্ঠানের পরিচালনা করেন আলমডাঙ্গা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. ফরহাদ হোসেন।
কমেন্ট বক্স