মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে যুবলীগ নেতা হত্যাচেষ্টা মামলায় বিপ্লব গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৩ ইং
ঝিনাইদহে যুবলীগ নেতা হত্যাচেষ্টা মামলায় বিপ্লব গ্রেপ্তার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে যুবলীগ নেতা নয়ন হত্যা হত্যাচেষ্টার অন্যতম আসামি এনামুল কবির বিপ্লবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপ্লব সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শরিফুল বিশ^াসের ছেলে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গত নভেম্বর মাসে ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা ফকিরপাড়া এলাকায় যুবলীগ নেতা নয়ন ইসলাম ও বাবুল আক্তারকে নৃশংসভাবে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় নয়নের পিতা জাহাঙ্গীর আলম সদর থানায় ১২ জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এই মামলার পলাতক আসামি এনামুল কবির বিপ্লব ঢাকার মহাখালী এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে র‌্যাব। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আহত নয়নের পিতা জাহাঙ্গীর আলম বলেন, সন্ত্রাসী বিপ্লব এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে গেলেও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সে দিনদিন আরও বেপরোয়া হয়ে ওঠে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ