জীবননগরে তারেক হত্যা মামলার আসামি আমিন আটক
- আপলোড তারিখঃ
০৩-০১-২০২৩
ইং
জীবননগর অফিস:
জীবননগর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের বিজিবির কথিত সোর্স তারেক হত্যার সাথে জড়িত এজাহারভুক্ত আসামী আমিনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত আড়াইটার দিকে জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) মো. আব্দুল খালেকের নিদেশে জীবননগর থানার এস আই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিত্বে মহেশপুর থানা পুলিশের সহযোগিতায় মহেশপুর উপজেলার কাকমারী গ্রামে অভিযান চালায়। এসময় তারেক হত্যার অন্যতম আসামি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আমিন হোসেনকে (৪০) আটক করে। আটককৃত আসামিকে গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স