মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক রাসেল মুন্নার মাতৃবিয়োগ : দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২২ ইং
সাংবাদিক রাসেল মুন্নার মাতৃবিয়োগ : দাফন সম্পন্ন
জীবননগর অফিস: দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন প্রতিনিধি সাংবাদিক রাসেল হোসেন মুন্নার মাতা রাশেদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে, গতকাল রাত ৮টায় সেনেরহুদা ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। নিহত রাশেদা বেগম জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ আবু জাফরের স্ত্রী। জানাজা নামাজ ও দাফনকার্যে অংশগ্রহণ করেন, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের উপজেলা ব্যুরো প্রধান জিএ জাহিদ বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, সহকারী ব্যুরো প্রধান ও মাই টিভি প্রতিনিধি মিথুন মাহমুদ, সাংবাদিক সালাউদ্দিন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক মুতাসিন বিল্লাহ, সাংবাদিক এ.আর ডাবলু, এম.এ.আর. নয়ন, হাসান নিলয়সহ জীবননগর প্রেসক্লাব, সাংবাদিক সমিতি সদস্য, জান্নাতুল খাতরা দাখিল মাদ্রাসার শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সকল শ্রেণি পেশার মানুষ। জানাজা নামাজ পরিচালনা করেন সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার সুপার শরিফুল ইসলাম। জানাজা শেষে সেনেরহুদা গ্রামের জান্নাতুল খাদরা কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। এদিকে, সাংবাদিক রাসেল হোসেন মুন্নার মাতা রাশেদা বেগমের মৃতুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমীকরণ পরিবার। এছাড়াও শোক প্রকাশ করেছে জীবননগর প্রেসক্লাব, সাংবাদিক সমিতি সকল সাংবাদিকবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ