আলমডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- আপলোড তারিখঃ
৩০-১২-২০২২
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলয়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএরও) রনি আলম নূরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, সমাজসেবা অফিসার সাঈদ হাসান, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান, চিৎলা ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, জামজামি চেয়ারম্যান নজরুল ইসলাম, বেলগাছি চেয়ারম্যান মাহমুদুল হাসান প্রমুখ।
কমেন্ট বক্স