মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কৃষক জোটের যৌথ শুনানি

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২২ ইং
জীবননগরে কৃষক জোটের যৌথ শুনানি
জীবননগর অফিস: জীবননগর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সাথে কৃষক জোটের যৌথ শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসোর বাস্তবায়নে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে কৃষি সেবাই সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায় প্রকল্পের আওতায় এ শুনানি অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার আলমগীর হোসেন ও ময়নুল ইসলাম। জীবননগর উপজেলার কৃষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন উপজেলা কৃষক জোটের সহসাধারণ সম্পাদক চাষী রমজান। এসময় বক্তব্য দেন কৃষক জোটের সদস্য জাহিদুল ইসলাম, আব্দুল কাদের, রাজিবুল ইসলাম, আরমান আলীসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন চাষাবাদ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আদিল হোসেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ