মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২২ ইং
আলমডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ঐশিকা সামাজিক সংস্থার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের হলরুমে কম্বল বিতরল পূবর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার সাইদ হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু ও প্রধান শিক্ষক মশিউর রহমান। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন ঐশিক সামাজিক সংস্থার হিসাবরক্ষক সাজ্জাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, মোবারক হোসেন, আব্দুল কাদের প্রমুখ। সভা শেষে সাড়ে ৬ শ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ