মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর মনোহরপুরে মধ্যবয়সী নারীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২২ ইং
জীবননগর মনোহরপুরে মধ্যবয়সী নারীর আত্মহত্যা
জীবননগর অফিস: জীবননগর গলায় ফাঁস দিয়ে জাহিদা খাতুন নামে এক মধ্যবয়সী নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী জাহিদা খাতুন নোহরপুর গ্রামের উত্তরপাড়ার কালু মণ্ডলের স্ত্রী। খবর পেয়ে জীববনগর থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরিবারের সদস্যরা জানায়, জাহিদা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এরই মধ্যে কয়েকদিন পূর্বে তার চোখে বাঁশের খোচা লেগে জখম হয়। ব্যথা সহ্য করতে না পেরে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে ওঁড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবরের সদস্যরা তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ লাশ নিহতের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘এ ঘটনায় জীবননগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ