মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- আপলোড তারিখঃ
২৫-১২-২০২২
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
মেহেরপুরের মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্টে মিরাজ হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বয়রা গ্রামের মৃত্যু নজরুল ইসলাম ওরফে নজুর ছেলে। সে পেশায় পাখিভ্যান চালক ছিলো।
জানা যায়, গতকাল সকালে কার্পাসডাঙ্গা বাজার থেকে নিজ পাখিভ্যানযোগে স্টিলের পাইপ নিয়ে মেহেরপুর আনন্দবাস গ্রামে যায় মিরাজ। সেখানে পৌঁছালে ভ্যান থেকে স্টিলের পাইন নামানোর সময় অসাবধানতাবসত বৈদ্যুতিক তারের সঙ্গে লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কমেন্ট বক্স