মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেলা বিএনপির সদস্য সচিব শরীফসহ আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২২ ইং
জেলা বিএনপির সদস্য সচিব শরীফসহ আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিএনপির গণমিছিলের প্রস্তুতির সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফসহ ৮ জনকে আটকের ঘটনার পর জেলাজুড়ে প্রতিবাদমুখর হয়েছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী। আটককৃতদের বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পরই চুয়াডাঙ্গা জেলা শহরে মশাল মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। গতরাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি চার রাস্তার মোড়ে একটি প্রতিবাদ মশাল মিছিল করে তারা। মিছিলটি আশপাশ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় মিছিল থেকে জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানসহ আটক সকল নেতাদের নিঃশর্তে মুক্তি দাবি করা হয়। এবং পুলিশের অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মশাল মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্নপর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফসহ আটক নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে জেলার বিভিন্ন স্থানে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে শংকরচন্দ্র ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ডিঙ্গেদহ হাইওয়ে তেলপাম্পের সামনে থেকে মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন শেখ টিটন মেম্বর ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পচা, যুবদল নেতা টোকন, আশরাফুল, কুতুবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আলী আলা, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও যুবদল নেতা হাসিবুল ইসলাম। বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা শরীফ সহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। এছাড়া গ্রেপ্তারের পরপরই প্রতিবাদ জানিয়ে দর্শনা পৌর বিএনপি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি বের করে। বিক্ষোভ মিছিলটি লোকনাথপুর স্ট্যান্ড থেকে বের হয়ে হাইরোডে প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান বুলেট, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম মাস্টার ও পৌর বিএনপি নেতা মশিউর রহমান। মিছিলে অংশ নেয় দর্শনা পৌর বিএনপির সমন্বয় টিমের সদস্য রেজাউল ইসলাম, লুৎফর রহমান, থানা যুবদলের আহ্বায়ক লিটন, পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ। এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনয়নে প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামানকে বিনা কারণে পুলিশের ন্যাক্কারজনকভাকে গ্রেপ্তারের প্রতিবাদে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছেন জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদার, জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব তবারক চেয়ারম্যান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা ওলামা দলের সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ