দামুড়হুদায় গরুর শিংয়ের গুতোয় বৃদ্ধর মৃত্যু
- আপলোড তারিখঃ
২৫-১২-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোয়ালঘরে গরু তোলার সময় গরুর শিংয়ের গুতোয় করিমুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের মাঠপাড়ায় ঘটে এ ঘটনা। নিহত করিমুল ইসলাম কলাবাড়ি গ্রামের মাঠপাড়ার মৃত সাদের আলী মণ্ডলের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে গোয়ালঘরে গরু তুলছিলেন করিমুল ইসলাম। এ সময় গরুটি তাকে গুতো দিলে শিংয়ের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যলা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তুকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘রাত আটটার দিকে পরিবারের সদস্যরা করিমুল ইসলামকে জরুরি বিভাগে নেয়। তিনি গরুর শিংয়ের আঘাতে আহত হয়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায পেয়েছি।’
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গরুর শিংয়ের আঘাতে করিমুল নামের এক বৃদ্ধের মৃত্যুর হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।’
কমেন্ট বক্স