মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চাঁদা চেয়ে কাফনের কাপড়সহ উড়ো চিঠি

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২২ ইং
আলমডাঙ্গায় চাঁদা চেয়ে কাফনের কাপড়সহ উড়ো চিঠি
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গায় নাসির উদ্দিন নামের রাইস মিল মালিকের নিকট চার লাখ টাকা চাঁদা চেয়ে সাদা কাফনের কাপড়সহ উড়ো চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। কাফনের কাপড়সহ খোলা চিঠিতে চার লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরে মুন্সিগঞ্জ ফাঁড়িপুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ কাফনের কাপড় ও হুমকি স্বরূপ খোলা চিঠিটি উদ্ধার করেছে। এ ঘটনায় নাসির উদ্দিন আলমডাঙ্গা থানায় একটি মৌখিক অভিযোগ করেছেন। রাইস মিল মালিক নাসির উদ্দিন জানান, ‘সকালে মিলে যেয়ে চালের সঙ্গে একটি ব্যাগ টাঙানো দেখতে পান তিনি। এসময় ব্যগটি খুললে ব্যগের ভেতর থেকে কাফনের কাপড় ও চার লাখ টাকা চাঁদা দাবি করার একটি চিঠি খুহে পান। চিঠিতে রিংকু পরিচয় দিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। ১৫ দিনের মধ্যে ভাই এর মোবাইলে টাকা প্রেরণ না করলে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কেউ ভয় দেখানোর জন্য কাফনের কাপড় ও চিঠি পাঠাতে পারে। তৃতীয় কোন ব্যক্তি শত্রুতা বাধানোর জন্য অথবা কাউকে ফাঁসানোর জন্যও এটা করতে পারে। আবার নতুন করে কোনো সন্ত্রাসী গ্যাং বা গ্রুপ তাদের অস্তিত্ব জানান দিতেও পারে। বিষয়টি গুরুত্বসহ দেখা হচ্ছে।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ