মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২২ ইং
আলমডাঙ্গায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: ‘আমরা একতাই বিশ্বাসী’ স্লোগানে আলমডাঙ্গায় টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে কলেজপাড়া একাদশের উদ্যোগে নিশাত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এই টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় এস.কে  স্টেশনপাড়া একাদশ ও গোবিন্দপুর একাদশ। খেলায় এস.কে  স্টেশনপাড়া একাদশ বিজয়ী হয়। কলেজপাড়া একাদশের সভাপতি ও বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম এ খেলার উদ্বোধন করেন। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্তার বিতরণ অনুষ্ঠানে কলেজপাড়া একাদশের সভাপতি মীর শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলীম। অতিথি ছিলেন কলেজপাড়া একাদশের সাধারণ সম্পাদক সোহেল হোসেন, অধ্যক্ষ সৈয়দ আল মামুন রেজা, সংগঠক কামরুজ্জামান কাজল, আবুল হাসেম, প্রভাষক মিল্টন, আবুল, শিপনসহ বিভিন্ন সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কারের ২০হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ