শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে কৃষকের জমির লাউ ক্ষেত কেটে সাবাড়

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২২ ইং
ঝিনাইদহে কৃষকের জমির লাউ ক্ষেত কেটে সাবাড়
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে এক কৃষকের এক বিঘা জমির ধরন্ত লাউ গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ভূপতিপুর গ্রামের আলতাফ মিয়া জানান, এক বিঘা জমি লিজ নিয়ে দেড় মাস আগে লাউ গাছ লাগিয়েছিলেন তিনি। গত সপ্তাহে ক্ষেতের কিছু লাউ বিক্রিও করেছেন। তবে শুক্রবার সকালে জমিতে গিয়ে দেখেন তার জমির সব লাউ গাছ কাটা। বৃহস্পতিবার রাতে কে বা কারা তার ক্ষেতের সমস্ত লাউ গাছের গোড়া গেটে দিয়েছে। এতে কৃষকের অন্তত দ্ ুলিাক টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, লাউ গাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


কমেন্ট বক্স
notebook

কাজ পেয়ে লাপাত্তা ঠিকাদার